Ei lovinu Songotobo (Rabindra Sangeet) Covered by Hawaiian Guitar | Devjyoti Nath


এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর

পর্যায় : পূজা
রাগ: দেশ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ বৈশাখ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ মে, ১৯১৪
রচনাস্থান: রামগড়

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর ।
পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর,
সুন্দর হে সুন্দর ।।


আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর,
সুন্দর হে সুন্দর ।।


এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,
এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্জিত ।
এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর,
সুন্দর হে সুন্দর ।।

Comments

Popular posts from this blog

নবীন প্রেম : New Love

হবে জয়

Motivation from Doctors of India to make everyone happy