Posts

Showing posts from 2019

বন্ধন : Bonding

Image
নীলাভ গগনে শীতল জোৎস্না নিবিড় সুখে ফেনিল বাসনা। ভাবনা প্রমুখী একটি কূল - চাই অঙ্গীকার। নিজ প্রশ্নের সম্মুখীন, সে হতে থাকে সর্বকাল সেতু কি আদেও সৃষ্ট? নাকি মনের বিকার? অন্যকুলে আছে অশান্তির নিশ্বাস, সেতুর নিরিখে আমরা করব কি বাস? চাই নীরাময়, চাই প্রতিকার। কল্পিত সাঁকো হলো উৎপন্ন, তিমির সুখে পরিস্ফুট বিপন্ন, বন্ধন কল্পে নিঃশব্দ বিনম্রতা শুধু বিনিময় আর শিহরণ চিন্তা সমুদ্রে সীমাহীন গমন। কাটলো সময়, কাটলো পর্যায়। কালের দ্বারে আসলো উভয় কুলে, জোৎস্না ফুরোলে আসবে কি রবি কিরণ? আশার প্রাপ্তি কি ঘটবে? হবে কি স্বপ্ন পূরণ? পর্বের সমাপ্তে হবে কি তাদের ইচ্ছে পুরন? - "বিবাহ বন্ধন" -- অর্ণব

বাবা : Father

Image
বাবা, জীবনের নাম, অন্য আর এক ভাবনা ভাবায়। শুরুর দিকে ভাবতে গেলে, বাচ্চা সময় চলতে শেখা, দেখতে শেখা। তোমার পথে বিশ্ব দেখা। কাছের ছিলে তুমি অনেক, ভাবনা যখন বড় হলো তোমার নীতি আবশ্যক। তখন তোমার স্মৃতি নিয়ে পথ চলা কি সম্ভব? যখন আমি থমকে দাঁড়ায় , কাজটি করে ভুল। তখন আমায় কে বোঝাবে? - "পুরনো ফল ভুলে গিয়ে, নতুন কাজে চল।" যখন আমার কষ্ট পেয়ে মনটা ভীষণ খারাপ, তখন তোমার পথ দেখানোর টের পেয়েছি অভাব। তোমার স্মৃতি আকড়ে ধরে মাথায় আছে তোমার নীতি। ছবির দিকে তাকিয়ে থেকে শুধুই বলি, যেথায় থাকো, ভালো থেকো, এই নিবেদন তোমার প্রতি। -- অর্ণব

নবীন প্রেম : New Love

Image
ভাবনার অস্ফুটে পরিকল্পিত নজর,             রাখা মনে?      হ্যাঁ ..  রাখা মনে কেটেছিল প্রত্যেক প্রহর।। ভ্রমরের আনাগোনায় শুরু হলো নতুন বহর ,                         ভাবনা ..                        কল্পনা...          শিহরিত আলোড়ন,   উনমুক্ত আজ এ মন।। রঙিন স্পর্শে, মধুর আলাপন। কাটে এ সময় কাটে নিত্য দিন,   সময়ে সময়ে, সম্পর্ক হবে আরো রঙিন। কি তাই না? -- অর্ণব

শুভ মাতৃদিবস : Happy Mother's Day

Image
মাগো, তোমার কোলে রয়ে, প্রথম দেখেছি ধরার আলো চোখটি রেখে চেয়ে। তোমার ভাবনা, চিন্তাধারার সঙ্গে উঠেছি বেড়ে, মনের সমস্ত ভুল ভাবনা গিয়েছে আমায় ছেড়ে। মাগো, তুমিই আদর্শ, তুমিই প্রেরণা, তুমিই পথপদর্শক। তোমার প্রকৃতি করেছে মোরে সবার শুভচিন্তক। তোমার সাথেই শিখেছি হাটতে , প্রথম পড়েছি বই। তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে, করবো জীবন জয়। -- দেবজ্যোতি নাথ

কান্দির ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাবল্লভ-এর রাস উৎসব : Ras Utsav of Kandi, West Bengal

Image
রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কামপ্রবৃত্তিসমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। হর্ষচরিতের টীকাকার শঙ্করের মতে, রাস হলো এক ধরনের বৃত্তাকার নাচ যা আট, ষোলো বা বত্রিশ জনে সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায়। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদীয়াসহ অন্যান্য জায়গায়, ওড়িশা, আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। এই উৎসবের অংশ হিসেবে গোপিনীবৃন্দ সহযোগে রাধা-কৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কথ্থক, ভরতনাট্যম, ওড়িশি, মণিপুরি প্রভৃতি ঘরানার শাস্ত্রীয় ও বিভিন্ন লোকায়ত নৃত্যসুষমায় রাসনৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। পদ্মপুরাণে (৫২/১০৩-১০৫) শারদরাস ও বাসন্তীরাসের উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মবৈবর্তপুরাণে (ব্রহ্মখণ্ড, পঞ্চম অধ্যায়) বাসন্তীরাস এবং শ্রীমদ্ভাগবত ও বিষ্ণুপুরাণে (৫/১৩/১...