মৃত্যাসূর কোরোনা | Corona - The Daemon


নিবিড় মেঘরাশিময় সন্ধ্যার আগমন,
মহামারীর কবলে প্রবল দুশ্চিন্তায়-
মগ্ন এ মন।
হে ঈশ্বর,
জানি না কবে হবে মুক্তি?
বন্ধ হবে এ মৃত্যুমিছিল?
এ কি হলো ?
সমস্ত পৃথিবী আজ যে পতনশীল।


আজ এই অস্তাচলে 
খুঁজে পাই শকুনের ডাক।
মানব সভ্যতা ক্ষুণ্ণ,
অর্থনীতি বিসন্ন,
সূর্যাস্তের সময় শুনতে শুধু পাই-
মানবসমাজের মৃত্যুর হাঁক।

ছোট্ট সে মারণাস্ত্র,
সে নাকি পরজীবী শ্রেষ্ট,
মানবসভ্যতা কে নিশ্চিহ্ন করতে - 
আজ সে একাই যথেষ্ট।

নিয়েছি শপথ,
এই পরজীবী নিশ্চিহ্ন করে হবে আমাদেরই জয়,
থাকবো ঘরে, দেব না ছড়াতে,
মৃত্যাসূর নিধনে, কাটাব এ চরম ভয়।



--- অর্ণব

Comments

Post a Comment

Popular posts from this blog

নবীন প্রেম : New Love

হবে জয়

Motivation from Doctors of India to make everyone happy