অন্য এক নববর্ষ
নববর্ষের শুভ সকালে,
corona-র প্রকোপ মুছে দিয়েছে,
সকলের মুখের রাস রাস হাসি।
বাড়ি বসা সকালে,
উকি মারছে স্মৃতি রাশি রাশি।
মুখ ম্লান শিশুর,
নেই তার স্কুল।
মুখ ম্লান কর্মীর,
নেই তার কাজ।
শুভ নববর্ষের সকালে,
ব্যাবসায়ীর কপালে জমেছে ভাঁজ।
আজ গরীবের পেটে ভাতের টান,
দেখা হচ্ছেনা প্রেমিকার সাথে -
আজ প্রেমিকের মুখও ম্লান।
প্রৌঢ়ের মুখ ভার,
তার সন্তান হইতো আজ বিদেশে।
শুধু চাই,
নতুন বছর হোক বিপদমুক্ত,
আসুক সে বিনা ক্লেশে।
আর চাই,
সবার দেখা হোক মহামারী শেষে।
সবার হোক দেখা বিজয়ীর বেশে।
সবাইকে জানাই,
শুভ নববর্ষের আন্তরিক শুভচ্ছা ও অভিনন্দন,
আজ নাহয় পরিবারের সাথে ঘরে থেকেই,
উৎফুল্ল করুন মন।
১৪২৭ এর শুরুতে বাড়িতে থেকেই,
সুস্থ থাকুক সবার জীবন।
-- অর্ণব

Khub sundor likhechis💛💛
ReplyDeleteDhonyobadh.. :-)
Deleteদারুন রে। শুভ নববর্ষ
ReplyDeleteশুভ নববর্ষ
Delete