বাবা : Father



বাবা,
জীবনের নাম,
অন্য আর এক ভাবনা ভাবায়।

শুরুর দিকে ভাবতে গেলে,
বাচ্চা সময় চলতে শেখা, দেখতে শেখা।
তোমার পথে বিশ্ব দেখা।

কাছের ছিলে তুমি অনেক,
ভাবনা যখন বড় হলো
তোমার নীতি আবশ্যক।
তখন তোমার স্মৃতি নিয়ে
পথ চলা কি সম্ভব?

যখন আমি থমকে দাঁড়ায় ,
কাজটি করে ভুল।
তখন আমায় কে বোঝাবে?
- "পুরনো ফল ভুলে গিয়ে, নতুন কাজে চল।"

যখন আমার কষ্ট পেয়ে
মনটা ভীষণ খারাপ,
তখন তোমার পথ দেখানোর টের পেয়েছি অভাব।

তোমার স্মৃতি আকড়ে ধরে
মাথায় আছে তোমার নীতি।

ছবির দিকে তাকিয়ে থেকে শুধুই বলি,
যেথায় থাকো, ভালো থেকো,
এই নিবেদন তোমার প্রতি।

-- অর্ণব

Comments

Post a Comment

Popular posts from this blog

নবীন প্রেম : New Love

হবে জয়

Motivation from Doctors of India to make everyone happy